নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
C. পাকা সোনায় খাদ থাকে না
সঠিক উত্তরঃ
B.
ছেলেটি অঙ্কে পাকা
Explanation: ছেলেটি অঙ্কে পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
তাছাড়া,
পাকা আম খেতে মিষ্টি- এখানে 'পাকা' শব্দটি 'পরিপক্ব' অর্থে ব্যবহৃত হয়েছে।
পাকা সোনায় খাদ থাকে না- এখানে 'পাকা' শব্দটি 'খাঁটি' অর্থে ব্যবহৃত হয়েছে।
শাড়িটির রং পাকা- এখানে 'পাকা' শব্দটি ‘স্থায়ী' অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।