Explanation: নিম্নতম কম্পাঙ্ক হলো সেকেন্ডে 20 বার এবং উচ্চতম কম্পাঙ্ক হলো সেকেন্ডে 20,000 বার। এ সীমাকে শ্রাব্যতার সীমা (Limit of audibility) বলে এবং সৃষ্ট শব্দকে শ্রাব্য (sonic) শব্দ বলে। উৎসের কম্পন প্রতি সেকেন্ডে 20 বার এর কম হলে তাকে অবশ্রুতিকম্পন বা ইনফ্রাসনিক কম্পন বলে। আবার উৎসের কম্পন 20,000 এর বেশি হলে তাকে শ্রবনোত্তর বা আলট্রাসনিক কম্পন বলে।