Explanation: বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন (১৯০৬-১৯৮৯) তার কর্মজীবনে সমাজের নানা সমস্যা তার সাহিত্যকর্মে তুলে ধরেছেন। সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য-চরিত্র অংকন করে তিনি খ্যাতি অর্জন করেন। ‘নেমেসিস’ (১৯৪৮), ‘রূপান্তর’ (১৯৪৭), ‘আলোছায়া’ (১৯৬২) ইত্যাদি তার এরূপ কিছু নাটক। ‘নেমেসিস’ নাটকে তিনি ঊনপঞ্চাশের মন্বন্তরকে বাস্তবতার নিরিখে ফুটিয়ে তুলেছেন।