AgNO_{3} দ্রবণে Cu চূর্ণ যোগ করলে কী অধঃক্ষিপ্ত হয়?
সঠিক উত্তরঃ
A.
ধূসর সিলভার
Explanation: AgNO_{3} এর বর্ণহীন জলীয় দ্রবণে কপার চূর্ণ যোগ করলে ধূসর বর্ণের কঠিন Ag অধঃক্ষিপ্ত হওয়ার পাশাপাশি দ্রবণটি নীল বর্ণ ধারণ করে। কারণ দ্রবণে নীল কপার নাইট্রেট উৎপন্ন হয়। Cu(s)+2AgNO_{3}(aq)=Cu(NO_{3})_{2}(aq)+2Ag(s)