কোনটাতে ডাক্টাস নিউমেটিকাস রয়েছে?
Explanation: বায়ুথলি মাছের শ্রেণিবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাসনালি ও বায়ুথলির মধ্যে সংযোগকারী নালির উপস্থিতির উপর ভিত্তি করে টেলিওস্ট মাছদের দুটি প্রধান দলে ভাগ করা হয়েছে, যেমন- ১। ফাইসোস্টোমি: এদের বায়ুথলি ফাইসোস্টোমাস ধরনের অর্থাৎ গ্রাসনালি ও বায়ুথলির মধ্যে সংযোগকারী নালি ডাক্টাস নিউমেটিকাস বিদ্যমান। উদাহরণ- রুই (Labeo), কাতলা (Catla)। ২। ফাইসোক্লিস্টি: এদের বায়ুথলি ফাইসোক্লিস্টাস ধরনের অর্থাৎ গ্রাসনালি ও বায়ুথলির মধ্যে সংযোগকারী নালি ডাক্টাস নিউমেটিকাস পরিণত মাছে বিলুপ্ত হয়ে যায়। উদাহরণ- টাকি (Channa), কই (Anabas)।