বাক্যের তিনটি গুণ কি কি?
A. আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
B. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
C. যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
সঠিক উত্তরঃ
B.
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
Explanation: ভাষার বিচারে বাক্যের ৩টি গুণ থাকা আবশ্যক- ১. আকাঙ্ক্ষা, ২. আসত্তি ও ৩. যোগ্যতা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।