Explanation: ঘাস ফড়িং-এর রূপান্তর:
ধরন: অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস।
জীবন ইতিহাস: তিনটি ধাপ রয়েছে: ডিম → নিম্ফ → পূর্ণাঙ্গ প্রাণী।
খোলসমোচন: নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণিতে পরিণত হতে ঘাসফড়িংয়ের মোট পাঁচবার খোলস বিমোচন ঘটে।
ইনস্টার: দুটি খোলসমোচন মধ্যবর্তী দশা।
সময়: রূপান্তর সম্পন্ন হতে মোট সময় লাগে ২ মাস।
নম্বর বণ্টন:
ধরন, জীবন ইতিহাস, খোলসমোচন, ইনস্টার, সময় অংশের সংক্ষেপে বর্ণনার জন্য (০.৫×৫) = ২.৫ নম্বর।