Explanation: ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে । উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি, ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি, ১৯৭২ । আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক (৮ জুলাই, ১৯৭২) এবং প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২) বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।