বীজের সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদগমের সময় কোন এনজাইমের কার্যকারিতায় ভেঙে যায়?
Explanation: যে এনজাইম প্রোটিনকে ভেঙ্গে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে তাকে প্রোটিয়েজ বলে। বীজের সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদগমের সময় প্রোটিয়েজ এনজাইমের কার্যকারিতায় ভেঙ্গে যায় এবং তা দ্রুত ভ্রূণে স্থানান্তরিত হয়ে প্রয়োজনানুযায়ী নতুন প্রোটিন তৈরি করে। প্রোটিয়েজভুক্ত এনজাইমগুলো হচ্ছে- পেপসিন, ট্রিপসিন ও প্যাপেইন।