টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম - Study Tracker - App Blocker - Reading Room
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

“সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা” -বুঝিয়ে লেখ।  ২.৫

A.
B.
C.
D.
Explanation:

“সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা” বলতে কবি সত্য ও সুন্দরের জাগরণ ও জয়গানের কথা বলেছেন। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি বাঙালির প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করে সমকালীন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেছেন। কবির মতে কবিতায় সত্য ও সুন্দরের চেতনা প্রতিফলিত হয়। বিপরীতক্রমে সত্য-সুন্দর করে সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সশস্ত্র সংগ্রামের অনুপ্রেরণার উৎসও কবিতা। কবিতা বলতে কবি এখানে ছন্দবদ্ধ পঙক্তির বা শব্দের বিন্যাসকে বোঝাননি। তিনি কবিতা দ্বারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সত্য, সুন্দর ও কল্যাণকে বুঝিয়েছেন। তাঁর মতে প্রতিবাদ, প্রতিরোধ এবং স্বাধীনতার দৃঢ় সংকল্পের যে ভাষা তা-ও কবিতা ।
নম্বর বণ্টন:
কবি সত্য ও সুন্দরের জাগরণ ও জয়গানের কথা বলেছেন লিখলে ০.৫ নম্বর।
কবি এখানে ছন্দবদ্ধ পক্তির বা শব্দের বিন্যাসকে বোঝাননি। তিনি কবিতা দ্বারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সত্য, সুন্দর ও কল্যাণকে বুঝিয়েছেন লিখলে ০১ নম্বর।
তাঁর মতে প্রতিবাদ, প্রতিরোধ এবং স্বাধীনতার দৃঢ় সংকল্পের যে ভাষা তা-ও কবিতা লিখলে ০১ নম্বর।
[বি.দ্রঃ একটি বা দুইটি বানান ভুল করলে ০.৫ নম্বর, তিন বা ততোধিক বানান ভুল করলে ০১ নম্বর কাটা যাবে। ]