বরফ সাদা দেখায় কারণ—
B. আলোর বেগুনি রশ্মি শোষণ করে
C. আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
D. আলোর সব রশ্মিই প্রতিফলন করে
সঠিক উত্তরঃ
D.
আলোর সব রশ্মিই প্রতিফলন করে
Explanation: কোনো বস্তুর বর্ণ ঐ বস্তুর প্রকৃতি ও আপতিত আলোকের প্রকৃতির উপর নির্ভর করে। বস্তুর উপর যখন সূর্যের সাদা আলো পতিত হয় তখন বস্তু তার নিজস্ব গুণ অনুযায়ী আলোর কিছু অংশ শোষণ করে এবং বাকি অংশ প্রতিফলিত করে। বস্তু যদি সবগুলো বর্ণই প্রতিফলিত করে তবে বস্তুটি সাদা দেখাবে। বরফ সাদা দেখায় কারণ বরফ সব বর্ণই প্রতিফলন করে। বস্তু যদি সব বর্ণ শোষণ করে তাহলে কালো দেখাবে।