লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
অথবা
আপনার পছন্দের থিম বেছে নিন।
KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা নির্ণয়ের জন্য, প্রথমে K এবং O এর জারণ সংখ্যা নির্ণয় করি।
অতএব,
K এর জারণ সংখ্যা = +1
O এর জারণ সংখ্যা = -2
KMnO4 এর মোট চারটি অক্সিজেন আছে, সুতরাং অক্সিজেনের সমষ্টিগত চার্জ = 4 × (-2) = -8।
যেহেতু, যৌগের মোট চার্জ শূন্য (নিরপেক্ষ), তাহলে:
+1 (K) + x (Mn) + (-8) (O) = 0
এখানে, x হলো Mn এর জারণ সংখ্যা।
সমাধান করলে:
x = 8 - 1 x = +7
অতএব, KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা +7।