কোন দ্রবণকে শীতল করলে কেলাস পাওয়া যায়?
সঠিক উত্তরঃ
A.
সম্পৃক্ত দ্রবণ
Explanation: কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করলে নিম্ন তাপমাত্রায় দ্রবণটি অতিসম্পৃক্ত (Super saturated) হওয়ার কারণে দ্রবণ থেকে অতিরিক্ত পদার্থ দানাদার কঠিন পদার্থরূপে পৃথক হয়ে পড়ে। এরূপে পৃথক হওয়া কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক গঠন থাকে; একে কেলাস বলে এবং প্রক্রিয়াটিকে কেলাসন বলে।