উইন্ডমিলের সাহয্যে কী উৎপাদন করা হয়?
Explanation: বায়ু প্রবাহজনিত কারণে গতিশক্তি উৎপন্ন হয় আর এ গতিশক্তিকে যান্ত্রিক বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাই মূলত বায়ুকল বা উইন্ডমিল। কোনো স্থানে বায়ুর গতি ঘণ্টাপ্রতি কমপক্ষে ৭-১০ মাইল হলে সে বায়ুর সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।