Explanation:
হৃদরোগের সাথে জড়িত বিভিন্ন টার্ম: • হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনির সংকীর্ণতার ফলে হৃৎপেশিতে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে করোনারি হৃদরোগ বলে। • নানা কারণে বুকে ব্যথা হলেও সর্বচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃৎপিন্ডজনিত বুক ব্যথা। হৃৎপেশি যখন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরাবরাহ পায় না তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুক ব্যথাকে অ্যানাজাইনা পেকটোরিস বলে। • SAN অর্থাৎ প্রাকৃতিক পেসমেকার বিকল হলে এটি স্পন্দন প্রবাহ উৎপন্ন করতে ব্যর্থ হয়, তখন হৃৎস্পন্দন অনিয়মিত হয়। এ অবস্থাকে বলা হয় অ্যারিথমিয়া।