Explanation: যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, ব্ক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। সাধারণত ইয়া, ইলে, ইতে, এ, লে, তে বিভক্তিযুক্ত ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া। যেমন: ‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি’-এ বাক্যে ‘গিয়ে’ (এ) ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয় না; কথা সম্পূর্ণ হতে আরও শব্দের প্রয়োজন। তাই ‘গিয়ে’ শব্দটি অসমাপিকা।