নিম্নের কোনটি লাইকেন সম্পর্কে সঠিক নয়?
Explanation: লাইকেনের বৈশিষ্ট্য:
১। লাইকেন একটি দ্বৈত সংগঠন। কারণ একটি শৈবাল ও একটি ছত্রাক সদস্য মিলিতভাবে এ সংগঠন তৈরি করে।
২। ছত্রাক থ্যালাসের কাঠামো তৈরি করে এবং কাঠামোর ভেতরে শৈবাল আবৃত অবস্থায় থাকে।
৩। আকৃতিগতভাবে লাইকেন থ্যালয়েড, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ অথবা শাখা-প্রশাখা যুক্ত হয়।
৪। এরা অধিকাংশই ধূসর বর্ণের তবে সাদা, কালো, কমলা, হলুদ ইত্যাদি বর্ণেরও হয়ে থাকে।
৫। এরা স্বভোজী তাই স্বয়ংসম্পূর্ণ।
৬। লাইকেনের উভয় জীবে অঙ্গজ ও অযৌন জনন ঘটে। কিন্তু যৌন জনন শুধুমাত্র ছত্রাক সদস্যের ঘটে।
৭। মাটি গঠনে এরা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করে।
৮। থ্যালাসের নিচের দিকে মূলের মতো রাইজাইন থাকে, যা দিয়ে পানি শোষণ করে।