গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বুঝানো যায়?
A. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
B. অসারের তর্জন গর্জন সার
C. কানা ছেলের নাম পদ্মলোচন
D. ঘুঘু দেখছো, ফাঁদ দেখনি
সঠিক উত্তরঃ
B.
অসারের তর্জন গর্জন সার
Explanation: গুণহীনের ব্যর্থ আস্ফালন = অসারের তর্জন-গর্জন সার।
উল্লেখ্য-
- 'আসলে মুষল নেই ও ঢেকি ঘরে চাদোয়া' অর্থ - গুরুত্বপূর্ন কাজে মন না দিয়ে কম গুরুত্বপূর্ন কাজে মন দেয়া।
- 'ঘুঘু দেখেছ ফাদ দেখনি' অর্থ - কোন কাজের কঠিন অংশ না দেখে শুধু সহজ অংশ দেখা।
- 'কানা ছেলের নাম পদ্মলোচন' অর্থ - অযোগ্যের বিপরীত নামকরণ।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।