প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Explanation: প্রথম সাফ গেমস (বর্তমানে সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস) ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এ গেমসে বাংলাদেশ দুটি স্বর্ণপদক জয় করে। এ গেমস সার্কের আনুষ্ঠানিক যাত্রার আগে অনুষ্ঠিত হয়। ঢাকায় এ গেমস হয় ১৯৮৫ ও ১৯৯৩ এবং কলম্বোতে ১৯৯১ সালে। কাঠমান্ডুতে দ্বিতীয়বার ১৯৯৯ সালে সাফ গেমস হয়। ভারতের কলকাতায় (১৯৮৭) ও মাদ্রাজে (১৯৯৫) এ গেমস অনুষ্ঠিত হয়। দশম সাফ গেমস অনুষ্ঠিত হয় ২০০৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে। ত্রয়োদশ সাফ গেমস অনুষ্ঠিত হয় ১-১০ ডিসেম্বর ২০১৯ নেপালের কাঠমান্ডু ও পোখরায়।