Explanation: হাইড্রার বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ অতি দ্রুত বিভক্ত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। সুতরাং হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এ জন্য একে অমর প্রাণী বলে।