Explanation: উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাক্সিন নিচে বর্ণিত ৫ প্রকারঃ- i. নিষ্ক্রিয়: যেমন- ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস-A, র্যাবিস প্রভৃতি ভ্যাক্সিন। ii. শক্তি হ্রাস: যেমন- মিজলজ (হাম), মাম্পস, পানিবসন্ত (চিকেন পক্স), টাইফয়েড প্রভৃতি রোগের ভ্যাক্সিন। iii. টক্সোয়েড: যেমন- টিটেনাস (ধনুষ্টংকার), ডিপথেরিয়া। iv. সাবইউনিট: যেমন- হেপাটাইটিস B ভ্যাক্সিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন প্রভৃতি। v. কনজুগেট: যেমন- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ B ভ্যাক্সিন।