Explanation: প্লাসমিডের প্রকারভেদ: ১. F এবং F': এসব প্লাসমিড একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দায়ী। ২. R প্লাসমিড: এসব প্লাসমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন প্রতিরোধ জিন থাকে। R(_{6}) প্লাসমিড ৬টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। ৩. কোল প্লাসমিড: যে সব প্লাসমিডে কোলিসিন (Colicin) উৎপাদনকারী জিন থাকে তাদেরকে কোল প্লাসমিড বলে।