মুক্তি'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
সঠিক উত্তরঃ
A.
√মুচ্ + ক্তি
Explanation: সঠিক উত্তরঃ ক) √মুচ্ + ক্তি
‘মুক্তি' (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √মুচ্ +তি
অর্থ:
- স্বাধীনতা,
- মোহ অত্যাদি।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
‘ক্তি’ একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। ‘ক্তি’ সংযুক্ত শব্দের শেষে যদি ‘চ/জ’ থাকে তা ‘ক’ হয়ে যায়।
যেমন:
√মুচ্ + ক্তি = মুক্তি
√ভজ্ + ক্তি = ভক্তি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।