Explanation: লিপিড-এর বৈশিষ্ট্য:
• লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়, এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন।
• এরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণে দ্রবণীয়।
• এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে (actual or potential) বিরাজ করে।
• লিপিড পানির চেয়ে হালকা; তাই পানিতে ভাসে।
• হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
• লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে।