Explanation: ড. কামাল হোসেন ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন। গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে। এজন্য ৪ নভেম্বর সংবিধান দিবস। সংবিধানে গণপরিষদের সদস্যরা স্বাক্ষর করেন ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে। ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।