টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

A. গমনের পশ্চাৎ
B. গমনের অগ্র
C. অনুরূপ গমন
D. পরস্পর গমন
সঠিক উত্তরঃ A. গমনের পশ্চাৎ
Explanation: ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য - পশ্চাৎ গমন যা অব্যয়ীভাব সমাস ।    অব্যয়ীভাব সমাস  পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস সামীপ্য (নৈকট্য), বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্য, সাদৃশ্য, সম্পর্ক, সংস্পর্শ,ঊর্ধ্ব, সম্মান প্রভৃতি নানা অর্থে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস হয়। যেমন: ১. সামীপ্য (উপ) কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, কূলের সমীপে = উপকূল ২. বিপ্সা (অনু, প্রতি) দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = অনুক্ষণে, ক্ষণ ক্ষণ = অনুক্ষণ ৩. অভাব (নিঃ = নির) আমিষের অভাব = নিরামিষ, ভাবনার অভাব = নির্ভাবনা, জলের অভাব = নির্জল, উৎসাহের অভাব = নিরুৎসাহ ৪. পর্যন্ত (আ) সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত = আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক ৫. সাদৃশ্য (উপ) শহরের সদৃশ = উপশহর, গ্রহের তুল্য = উপগ্রহ, বনের সদৃশ = উপবন ৬. অনতিক্রম্যতা (যথা) রীতিকে অতিক্রম না করে = যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য। এরূপ - যথাবিধি, যথাযোগ্য ৭. অতিক্রান্ত (উৎ) বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙখল ৮. বিরোধ (প্রতি) বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল ৯. পশ্চাৎ (অনু) পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন ১০. ঈষৎ (আ) ঈষৎ নত = আনত, ঈষৎ রক্তিম = আরক্তিম ১১. ক্ষুদ্র অর্থে (উপ) উপগ্রহ, উপনদী ১২. পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) পরিপূর্ণ, সম্পূর্ণ ১৩. দূরবর্তী অর্থে (প্র, পর) অক্ষির অগোচরে = পরোক্ষ। এরূপ - প্রপিতামহ ১৪. প্রতিনিধি অর্থে (প্রতি) প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব ১৫. প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) প্রতিপক্ষ, প্রত্যুত্তর ১৬. সম্পর্ক অর্থে (সম, বিষয়) সম্বল = বলের সম্পর্কে, সম্মান = মানের সম্পর্কে, সমক্ষে = অক্ষের সম্পর্কে ১৭. যোগ্যতা অর্থে (অনু) অনুসন্তান = যোগ্য সন্তান, অনুকূল = কুলের যোগ্য, অনুদান = দানের যোগ্য