লগইন করুন
আমাদের ওয়েবসাইটের সকল সুবিধা পেতে লগইন করুন
আপনার পছন্দের থিম বেছে নিন।
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়; নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়।
যখন আমারই দেশে আমার এ দেহ থেকে রক্ত ঝরে যায়
ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়।
(নূরলদীনের কতা মনে পড়ে যায়- সৈয়দ শামসুল হক)
"উদ্দীপকের 'দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়' কথাটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্ষেত্রেও নির্মম সত্য হয়ে দেখা দিয়েছে।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
