টিউটোরিয়াল / গাইডলাইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড
Google Play
GET IT ON Google Play
StudyClub - স্মার্ট স্টাডি প্ল্যাটফর্ম - Study Tracker - App Blocker - Reading Room
মেনু
Self Tracker
Messenger
Question Bank
Study User Report
Session Report
To do list Report
Study Leaderboard
Screen Time Leaderboard
Public Dashboard
Quiz Creator
Quiz Leaderboard
হোম
Profile
About
Tutorials
থিম নির্বাচন

আপনার পছন্দের থিম বেছে নিন।

মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি ?

A. শ্রীকৃষ্ণকীর্তন
B. চর্যাপদ
C. বৈষ্ণব পদাবলী
D. নাথ সাহিত্য
সঠিক উত্তরঃ C. বৈষ্ণব পদাবলী
Explanation: • বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল/ শ্রেষ্ঠ নিদর্শন - বৈষ্ণব পদাবলি।
• বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য/ প্রথম নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন


» মাহবুবুল আলম রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে বৈষ্ণব পদাবলি সম্পর্কে বলা হয়েছে -
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা- কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রীচৈতন্যদের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর ব্যাপক বিকাশ।
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলি।

» একই গ্রন্থে শ্রীকৃষ্ণকীর্তন সম্পর্কে বলা হয়েছে -
বৈষ্ণব মতবাদে গৃহীত রাধাকৃষ্ণের রূপকের বাইরে এ কাব্যের পরিচয়। বৈষ্ণব সাধনা ও ঐতিহ্যের বিরোধী এ কাব্য রুচিহীন গ্রাম্যতা, যৌনকামনা ও মিলনের বর্ণনায় অশ্লীল, সূক্ষ্ম ইন্দ্ৰিয়াতীত অনুভূতির ব্যঞ্জনার অভাব এ কাব্যকে করে তুলেছে বিতর্ক মুখর। তাই মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে কাব্যটি অচিরেই ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
পরবর্তী বৈষ্ণব ভাবধারা ও রসপর্যায়ের সঙ্গে শ্রীকৃষ্ণকীর্তনের আদর্শগত বিরোধ বিদ্যমান থাকায় কাব্যটি লোকসমাজে বিশেষ প্রচলিত ছিল না। ফলে এর ভাষায় পরিবর্তন ঘটতে পারে নি।
কাব্যটির প্রথম ও শেষাংশ খণ্ডিত ছিল বলে কাব্যের নাম ও কবির বিস্তৃত পরিচয় পাওয়া যায় নি। গ্রন্থের ভেতরে কবির ভণিতা থাকলেও কাব্যের নাম নেই।

» 'হুমায়ুন আজাদের ভাষায় - রাধা ও কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিলো৷ সে ফুলের নাম বৈষ্ণব কবিতা। বৈষ্ণব কবিতা বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। একে যদি আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলে নি।


# তাই উপরোক্ত আলোচনা থেকে  বলা যায় মধ্য যুগের শ্রেষ্ঠ ফসল বা শ্রেষ্ঠ নিদর্শন যাই বলা হোক না কেন উত্তর হবে - বৈষ্ণব পদাবলি।