‘এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে’- এর চলিত রূপ লিখুন।
A. এইরূপ সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে
B. এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
C. এইরকম সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে
D. এ রকম সাদৃশ্য অনেকগুলো চক্ষে পড়বে
সঠিক উত্তরঃ
B.
এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
Explanation: • প্রশ্নে প্রদত্ত বাক্যের চলিত রূপ হলো: এ রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে।
• বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি।
-চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।