একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
A. মোটা হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
B. চিকন হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
C. দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
সঠিক উত্তরঃ
C.
দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
Explanation: স্ক্রু-ড্রাইভারের স্ক্রু-তে লাগানোর সময় স্ক্রু-এর হাতলের ব্যাসার্ধ যাই হোক না কেন স্ক্রু-ড্রাইভারের হাতল যতবার ঘুরানো হবে স্ক্রুটিও ঠিক ততোবার ঘুরবে। স্ক্রু-এর সরণ তার ঘূর্ণনের উপর নির্ভরশীল হওয়ায় ভিন্ন ব্যাসার্ধের হাতলওয়ালা দুটি স্ক্রু-ড্রাইভার দ্বারা ২টি সমান স্ক্রু-কে সমান সংখ্যক বার ঘুরালে স্ক্রু-২টিও সমান সংখ্যক বার ঘুরবে আর ঘূর্ণন সংখ্যা সমান হলে স্ক্রু-এর সরণও সমান হবে অর্থাৎ ২টি স্ক্রু-ই সমান গভীরতায় প্রবেশ করবে।