Explanation: এ কোষের ইলেকট্রোলাইট হিসেবে জৈব কার্বোনেটের মিশ্রণ যেমন- ইথিলিন কার্বোনেট বা ডাই ইথাইল কার্বোনেটের লিথিয়ামের জটিল আয়ন ব্যবহার করা হয়। এসব অজলীয় (জৈব) ইলেকট্রোলাইটের মধ্যে লিথিয়ামের বিভিন্ন জটিল লবণ যেমন লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট ((LiPF_{6})), লিথিয়াম হেক্সাফ্লোরো আর্সেনেট মনোহাইড্রেট ((LiAsF_{6})), লিথিয়াম পারক্লোরেট ((LiClO_{4})), লিথিয়াম টেট্রাফ্লোরো বোরেট ((LiBF_{4})) ইত্যাদি প্রধান। (গুহ স্যার)