Explanation: - যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ-কার এবং ও-কারে পরণিত হয়। ও + অ সন্ধিতে ‘অব’ হয়।
যেমনঃ
- শিশু + ষ্ণ = শৈশব,
- কিশাের + ষ্ণ = কৈশাের,
- গুরু + ষ্ণ = গৌরব,
- লঘু + ষ্ণ = লাঘব,
- মধু + ষ্ণ = মাধব,
- মনু + ষ্ণ = মানব ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
আবার,
মানব (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = মনু+অ
অর্থ - স্ত্রী বা পুরুষকুলের হোমোসেপিয়ান গোষ্ঠীভুক্ত প্রাণী, মানব, মনুষ্য, নৃ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।