সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
Explanation: • সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে আগত।
- পরস্পর অর্থ সঙ্গতিবিশিষ্ট দুই বা বহুপদের একপদে পরিণত হওয়াকে বলা হয় সমাস।
সমাসের প্রকারভেদ: বাংলা ব্যাকরণে সমাস ছয় প্রকার; যথা:
- দ্বন্দ্ব সমাস,
- কর্মধারয় সমাস,
- তৎপুরুষ সমাস,
- দ্বিগু সমাস,
- অব্যয়ীভাব সমাস এবং
- বহুব্রীহি সমাস।
উৎস: ভাষা শিক্ষা,ড. হায়াত মাহমুদ