কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
সঠিক উত্তরঃ
B.
ব্যতিহার বহুব্রীহি
Explanation: কানে কানে যে কথা = কানাকানি'- এখানে ‘কানাকানি’ ব্যতিহার বহুব্রীহি সমাস।
ব্যতিহার বহুব্রীহি সমাস
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
- এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন:
হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
কানে কানে যে কথা= কানাকানি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।