কথারীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
সঠিক উত্তরঃ
B.
আদর্শ চলিত ভাষা
Explanation: বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়।
- এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়। এই রীতিতে ক্রিয়া সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপ্রক্ষাকৃত কমে।
- প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচনা হত; দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়।
- বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।