বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের ওপরে অবস্থানের পরিবর্তনের সাথে-
সঠিক উত্তরঃ
D.
পরিবর্তিত হয় না
Explanation: কোনো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ঐ বস্তুর ভর বলে। অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হওয়ায় স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম (kg), ওজনের একক নিউটন।