Explanation: মনোস্যাকারাইড কার্বোহাইড্রেটের মৌলিক ও ক্ষুদ্রতম একক যাদের আর সরলতম পদার্থে বিশ্লেষণ সম্ভব নয়। এর সাধারণ সূত্র CnH2nOn । সাধারণত এরা বর্ণহীন, পানিতে দ্রবণীয়। কিছু মনোস্যকারাইড মিষ্টি স্বাদযুক্ত। যেমন: গ্লুকোজ (dextrose), ফ্রুকটোজ (levulose) এবং গ্যালাক্টোজ।