বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
সঠিক উত্তরঃ
A.
প্রথম ৪ চরণ
Explanation: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। এর ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। ‘আমার সোনার বাংলা’ কবিতায় প্রথম ১০টি চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনার নিয়ম হলো এর প্রথম ১০ চরণ কণ্ঠ সংগীত হিসেবে এবং প্রথম ৪ চরণ যন্ত্রসংগীত হিসেবে পরিবেশন করা। অর্থাৎ বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম ৪ চরণ যন্ত্রসংগীত হিসেবে বাজানো হয়।