মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?
Explanation: মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা ক্ষুদ্রাকার, দ্বিঅবতল চাকতির মতো লাল রংয়ের কোষ। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় দেখতে লাল বর্ণের হয়। একে Red Blood Cell (RBC) বলে। লোহিত কণিকা মানবদেহের প্লীহায় সঞ্চিত থাকে। এ কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে।