Explanation: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়: সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনির উচ্চারণস্থান, উচ্চারণপ্রণালি ইত্যাদি। শব্দতত্ত্ব/ রূপতত্ত্বের আলোচ্য বিষয়: শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, কারক ও বিভক্তি, বচন, সমাস, লিঙ্গ ইত্যাদি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: পদবিন্যাস, বাক্যরীতি, বাক্য বিন্যাস, বাচ্য পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন ইত্যাদি।