Explanation: যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: ‘সূর্য উঠলে’ দ্বারা কথা সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হতে আরো শব্দের প্রয়োজন (সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়)। তাই ‘উঠলে’ শব্দটি অসমাপিকা ক্রিয়া। সাধারণত ইয়া (পড়িয়া), ইলে (পড়িলে), ইতে (পড়িতে), এ (পড়ে), লে (পড়লে), তে (পড়তে) বিভক্তিযুক্ত ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া।