নিম্ন লিখিত বাক্যগুলোর “ক্রিয়ার কাল” অনুযায়ী নাম লেখ- ২.৫ (ক) এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। (খ) প্রদীপ নিভে গেল। (গ) সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (ঘ) আমি পড়তে বসবো।(ঙ) সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
Explanation: (ক) পুরাঘটিত বর্তমান কাল।
(খ) সাধারণ অতীত কাল।
(গ) সাধারণ বর্তমান কাল/নিত্যবৃত্ত বর্তমান কাল।
(ঘ) সাধারণ ভবিষ্যৎ কাল।
(ঙ) পুরাঘটিত অতীত কাল।
মান বণ্টনঃ
প্রতিটি 'ক্রিয়ার কাল' এর নাম লিখলে ০.৫ নম্বর।