ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Explanation: ব্যাকরণ শব্দটি 'সংস্কৃত' ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
ব্যাকরণ:
- ডক্টর সুকুমার সেনের মতে, যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও শিখতে পারা যায়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে।
- ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
- শব্দটি গঠিত হয়েছে এভাবে: বি+আ+কৃ বা কর+অন অর্থাৎ বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ করা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।