Explanation: তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে সেই ক্ষমতাও হ্রায় পায়। ফলে, শীতল বায়ু অপেক্ষা উষ্ণ বায়ু বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারে। তাই, কখনও পরম আর্দ্রতা স্থির থাকলেও বায়ুর তাপমাত্রার পরিবর্তন আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন ঘটাতে পারে।