Explanation: শায়েস্তা খানের কন্যা পরীবিবির আসল নাম ইরান দুখ্ত। পরী বিবির মাজার লালবাগ কেল্লার ভিতরে দরবারগৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত। এ মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মর্মর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে। উল্লেখ্য, ইরান দুখ্ত শাহজাদা আযমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন।