পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
A. আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
B. আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
C. প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
D. ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তরঃ
B.
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
Explanation: পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত একটি যোজক খাল। ১৯০৪ সালে খালটি খনন আরম্ভ হয় এবং ১৯১৪ সালে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। খালটির দৈর্ঘ্য ৮০ কি.মি., প্রস্থ ৯০ থেকে ৩০০ মিটার এবং গভীরতা ১৩ মিটার। চৌবাচ্চা প্রকৃতির খালটি অতিক্রমে প্রায় ৭-৮ ঘণ্টা সময় লাগে। প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক জাহাজ যাতায়াত করে।