Explanation: ক্যানিজারো বিক্রিয়া: (alpha)-কার্বন পরমাণুতে হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় (NaOH), (K_{2}CO_{3}) অথবা KOH দ্রবণে যুগপৎভাবে জারিত ও বিজারিত হয়ে যথাক্রমে এসিড ও অ্যালকোহলে রূপান্তরিত হয়। এ বিক্রিয়াকে ক্যানিজারো বিক্রিয়া বলে। ফরম্যালডিহাইড, ট্রাই মিথাইল অ্যাসিট্যালডিহাইড ((CH_{3})_{3}C-CHO), বেনজ্যালডিহাইড ইত্যাদি ক্যানিজারো বিক্রিয়া দেয়।