হিমোসিল কয়টি বৃহৎ সাইনাসে বিভক্ত?
Explanation: ঘাসফড়িং- এর হিমোসিল দুটি অনুপ্রস্থ পর্দা দিয়ে তিনটি প্রকোষ্ঠ বা সাইনাস এ বিভক্ত। হৃদযন্ত্রের তলদেশ বরাবর অবস্থিত পর্দাকে পৃষ্ঠীয় পর্দা এবং স্নায়ুরজ্জুর ঠিক উপরে বিস্তৃত পর্দাকে অঙ্কীয় পর্দা বলে। এদের উপস্থিতির ফলে সৃষ্ট সাইনাস তিনটি নিম্নরূপ- (i) পেরিকার্ডিয়াল সাইনাস-হৃদযন্ত্র অবস্থান করে। (ii) পেরিভিসেরাল সাইনাস-পৌষ্টিকনালী ও রেচনতন্ত্র অবস্থান করে। (iii) পেরিনিউরাল সাইনাস-স্নায়ুরজ্জু অবস্থান করে।