Explanation: রবিশস্য, রবি ফসল, চৈতালি ফসল বা রবিখন্দ শীতকালে রোপিত কৃষিজাত ফসল। চাষাবাদকৃত এ ফসল পরবর্তীতে গ্রীষ্মকালে উত্তোলন করা হয়। এ পরিভাষাটি আরবি শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ বসন্ত। রবিশস্য পরিভাষাটি ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।