Explanation: মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। ১৮৬২ সালে প্রকাশিত এই কাব্যটি রোমান কবি পাবলিয়াস ওভেদিয়াস নাসো সংক্ষেপে ওভিদের ‘Heroides’ কাব্যের অনুসরণে রচিত। এ কাব্যে মোট এগারোটি পত্র আছে। পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে এ কাব্যে নিজেদের প্রণয়-কামনা ব্যক্ত করেছে। মধুসূদন দত্ত রচিত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য ‘ব্রজাঙ্গনা’। ‘হিমালয়’ ও ‘বিলাতের পত্র’ যথাক্রমে জলধর সেন ও গিরিশচন্দ্র বসু রচিত ভ্রমণকাহিনি।